বৃষ্টি উপেক্ষা করে এমপিওভুক্তির দাবিতে অনশনে শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১৫:০৫আপডেট : ২৫ জুন ২০১৮, ১৫:০৫

প্রেসক্লাবের সামনে শিক্ষকদের কর্মসূচি

বৃষ্টি উপেক্ষা করেও জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের দাবি, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে হবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে কয়েকশ’ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী আমরণ অনশন শুরু করেছেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলেও তারা প্রেসক্লাবের সামনের খোলা আকাশের নিচে রাস্তা থেকে সরেননি।

এর আগে সকালে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শপথবাক্য পাঠ করান নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী। শপথবাক্যে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

প্রেসক্লাবের সামনে শিক্ষকদের কর্মসূচি

নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী বলেন, ‘আমরা টানা ১৫ দিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনও আমাদের ন্যায্য দাবি আদায়ে সুনির্দিষ্ট কোনও আশ্বাস পাইনি। তাই বাধ্য হয়েই আজ থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি। বৃষ্টি উপেক্ষা করেও আমরা আন্দোলনে রয়েছি।’

গোলাম মাহমুদুন্নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজপথে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে  টানা ১৫ দিন আন্দোলন করে ১২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে পাঁচ জন সুস্থ হয়ে ফিরলেও বাকি সাতজন এখনও চিকিৎসারত রয়েছেন। আজ বৃষ্টির পরেও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। বৃষ্টির মধ্যেই আমাদের আমরণ অনশন পালিত হচ্ছে। এতে যদি কোনো অঘটন ঘটে তবে তার দায়ভার সরকারকে নিতে হবে।’

প্রেসক্লাবের সামনে শিক্ষকদের কর্মসূচি

প্রসঙ্গত, এর আগে একই দাবিতে ১০ জুন থেকে শিক্ষক-কর্মচারীরা একই স্থানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকারের কাছে তারা এমপিওভুক্ত করার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। গত শনিবার তারা এই স্থানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। তারা আগেই ঘোষণা দিয়েছিলেন, রবিবারের মধ্যে সরকার এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত না জানালে তারা সোমবার থেকে আমরণ অনশনে যাবেন। সেই ঘোষণা অনুসারে শিক্ষক-কর্মচারীরা অনশন শুরু করেছেন।

 

/আরএআর/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম