এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মাঠে নেমেছে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১৬:৩৮আপডেট : ২৫ জুন ২০১৮, ১৬:৪৪

কার্যক্রম উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করার কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।প্রতিটি ওয়ার্ডে ১৫ দিন ধরে এ কার্যক্রম চলবে।
সোমবার (২৫ জুন) ধানমন্ডি সাতমসজিদ রোড এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।
এ সময় সাঈদ খোকন বলেন, ‘আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ১৫ দিন পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় ৫৭টি ওয়ার্ডেই পরীক্ষামূলকভাবে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণ কার্যক্রম চালানো হবে। এ সময় কীভাবে মশার বংশবিস্তারের এসব প্রজননস্থল ধ্বংস করতে হয় তাও শিখিয়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণের নাগরিকদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত রাখার লক্ষ্যে গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছরও কার্যক্রম গ্রহণ করা হলো। বাড়িতে বাড়িতে চালানো পরীক্ষামূলক এ প্রতিবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। করপোরেশনের কার্যক্রমের সঙ্গে নগরবাসী এবং সুধীসমাজ সম্পৃক্ত হলে এ কাজে সফলতা আসবে আশা করা যায়।’
মেয়র বলেন, ‘এডিস মশা যেহেতু পরিচ্ছন্ন পানিতে জন্মে, তাই বাড়ির ভেতরের এসি, ফ্রিজ, ফুলের টবে জমে থাকা পানি এবং বাড়ির আঙিনা ও এর আশপাশে পড়ে থাকা পানির বোতল, ডাবের খোসা ইত্যাদি অপসারণে সবাইকে সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দীন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসন প্রমুখ ।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম