১৮০ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীকে পুরস্কার দিলো শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১৯:৫৩আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:২৪

এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী (ছবি-পিআইডি) ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষে ছয় শিক্ষক ও চার কর্মকর্তাসহ ১০ জন শ্রেষ্ঠ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের পুরস্কার পেয়েছেন। দুই শিক্ষাবর্ষে ২৫টি ক্যাটাগারিতে দশ শিক্ষক-কর্মকর্তাসহ ১৮০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (২৫ জুন) বিকালে সেগুনবাগিচায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসব পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক, স্কুলশিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী–এই ক্যাটাগরিতে সেরাদের বাছাই করা হয়। এজন্য শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে।      

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষকের মান যদি ভালো হয়, তাহলে শিক্ষার মান ভালো হবে। গুণী শিক্ষক মানেই গুণগত শিক্ষা। তাই শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে তুলতে হবে। এখন শিক্ষা মানে দক্ষতা, প্রযুক্তি ও মানসম্মত শিক্ষা।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নির্বাচনের মাধ্যমে ভালো কাজের উৎসাহ প্রদান ও প্রণোদনা দেওয়ার জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া, নেতৃত্ব বিকাশের জন্য শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ বিএনসিসি, রেঞ্জার ও রোভার গ্রুপকে পুরস্কৃত করা হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান।

 

/এসএমএ/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী