ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক-হেলপার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ২০:৩০আপডেট : ২৫ জুন ২০১৮, ২১:০২

গ্রেফতার

রাজধানীতে সাত হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৫ জুন) সকাল ১০টার দিকে সায়েদাবাদ জনপদের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ অধিনায়ক এমরানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুজন হলেন চালক আব্দুল হালিম শেখ ও তার সহকারী রনি মিয়া। তারা বাসের মাধ্যমে বড় একটি ইয়াবার চালান কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসেছিল।

অধিনায়ক এমরানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮০৭) বাসের মাধ্যমে বড় একটি ইয়াবার চালান কক্সবাজার থেকে ঢাকায় প্রবেশ করছে। পরে র‌্যাব ৩-এর একটি টিম সায়েদাবাদ জনপদের মোড় সংলগ্ল “মা-জননী হোটেলের” সামনে অবস্থান নেয়। ওই স্থানে বাসটি পৌঁছালে সেটি থামিয়ে চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের স্থানীয় বাসিন্দা মামুন নামক একজন মাদক ব্যবসায়ী তাদের তিন হাজার টাকা দিয়ে একটি পার্সেল সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে বলে। ওই ব্যক্তির কথামতো পার্সেলটি টাকার বিনিময়ে গ্রহণ করে গাড়ির চালক আসনের পাশে রাখে। বাসটি সায়েদাবাদ পৌঁছালে তল্লাশি চালিয়ে পার্সেলটির ভিতর থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।'

/এআরআর/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম