সৌদি আরব থেকে ফিরলেন আরও ২২ নারী শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৮, ২০:১৬আপডেট : ২৬ জুন ২০১৮, ২০:১৬

বিমানবন্দরে সৌদি আরব থেকে ফিরে আসা নারী শ্রমিক (ফাইল ছবি)

সৌদি আরব থেকে ফিরেছেন আরও ২২ জন নারী শ্রমিক। মঙ্গলবার (২৬ জুন) বিকাল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২২ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন যার মধ্যে ৪ জনকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সেই দেশ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ২২ জন রিয়াদের ইমিগ্রেশন ক্যাম্পে অবস্থান করছিলেন।’  

তবে এয়ারপোর্টের একটি সূত্র জানিয়েছে, এই সংখ্যার বাইরেও আরও কিছু নারী শ্রমিক দেশে ফিরেছেন একই ফ্লাইটে। 

এর আগে ১৯ মে সৌদি আরব থেকে দেশে ফেরেন ৬৬ জন নারী শ্রমিক।

বিমানবন্দরের প্রবাস কল্যাণ ডেস্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৩ মে ৩৫ জন, ১২ মে ২৭ জন, ১৯ মে ৬৬ জন, ২৩ মে ২১ জন, ২৭ মে ৪০ জন এবং ৩ জুন ২৯ জন, ১৮ জুন ১৬ জন এবং ১৯ জুন ২৭ নারী শ্রমিক দেশে ফিরেছেন।  

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম