রোজিনা আক্তারের পা হারানোর পর মৃত্যু: অভিযোগপত্র দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৮, ১৬:১৪আপডেট : ২৮ জুন ২০১৮, ১৬:১৬

আদালত রাজধানীর বনানীতে বাসচাপায় রোজিনা আক্তারের পা হারানোর পর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বিআরটিসির বাসচালক শরিফুল ইসলাম সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুন) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশের (উপ-পরিদর্শক) শেখ মিজানুর রহমান অভিযোগপত্র দাখিল করেন। ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা অভিযোগপত্র গ্রহণ করে বিচারের  জন্য নথী বদলির আদেশ দেন।

বাসচালক শরিফুল ইসলামকে আসামি ও ৯ প্রত্যক্ষদর্শীকে সাক্ষী দেখিয়ে দণ্ডবিধির ২৭৯/৩৩৮ (ক)/ও ৩০৪ (খ) ধারায় অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩ বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। আর এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গত ২৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ওই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ  বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।  মামলার আসামি শরিফুল ইসলাম বর্তমানে জামিনে আছে।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম