ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস রবিবার

ঢাবি প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ২০:৫২আপডেট : ২৯ জুন ২০১৮, ২১:০১





ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ১ জুলাই রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর দিবসটির প্রতিপাদ্য হচেছ ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিবসটি উপলক্ষ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তিনি সাবেক শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানিয়েছেন।
শুক্রবার (২৯ জুন) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ আমন্ত্রণ জানান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান তার পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বর্তমান পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তিসহ জ্ঞানের সব শাখায় এগিয়ে যাচ্ছে।’ অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শের উন্নত বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে জানিয়ে আখতারুজ্জামান বলেন, ‘এক্ষেত্রে এরই মধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ১ জুলাই নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করা হবে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে চীনের ইউনান বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া, শিশু চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচি পালন করবে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ১ জুলাই সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে হল, বিভাগ, ইনস্টিটিউট ও অফিস যথারীতি খোলা থাকবে।
১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৩টি আবাসিক হল, ৬০ জন শিক্ষক এবং ৮৭৭ জন শিক্ষার্থীকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ৮৪টি বিভাগ, ১২টি ইনস্টিটিউট, ৫৪টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ও ৩টি হোস্টেল রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৩৯ হাজার ৪৯৬ জন এবং শিক্ষক সংখ্যা ১ হাজার ৯৯৯ জন। ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে এর জমির পরিমাণ ২৭৫.০৮৩ একর।

 

/এসআইআর/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম