বিএসএমএমইউ’র ৪২৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৪:৪০আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৪:৪৮

বিএসএমএমইউ এর ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা

২০১৮-২০১৯ সালের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪২৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ  সোমবার (২ জুলাই) বিএসএমএমইউ এর বি ব্লকের নিচতলায় ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক আলী আসগর মোড়ল এ তথ্য জানান। এ অর্থ গত বছরের তুলনায় ১৬ দশমিক পাঁচ ভাগ বেশি।

এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

সংবাদ সম্মেলনে আলী আসগর মোড়ল বলেন, এ বছর মন্ত্রণালয় থেকে ১৯২ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১০৫ কোটি ৬০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৩১ কোটি বরাদ্দ পাওয়া গেছে। বাজেটে ঘাটতি থাকছে ৯৯ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা।

তিনি জানান, বরাদ্দ বাজেটের মধ্যে বেতন ১২২ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকা (যা মোট বাজেটের ২৮.৪৯ ভাগ),ভাতা ১০১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার (২৩ দশমিক ৬৫ ভাগ)সরবরাহ এবং সেবা ৯৯ কোটি ৬৯ লাখ (২৩ দশমিক ২৮ ভাগ), মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন ২৪ কোটি ১২ লাখ (৫.৬৩ ভাগ),পেনশন মজুরি ১৮ কোটি ৩১ লাখ (৪.২৮ ভাগ),গবেষণা মঞ্জুরি ৮০ লাখ (০.১৯ ভাগ) মূলধন মঞ্জুরি ৬২ কোটি টাকা ধরা হয়েছে।

গবেষণা বাজেট প্রসঙ্গে তিনি বলেন, গবেষণা খাতে ৭ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। চলতি অর্থ বছরে গবেষণা বাবদ ১০ কোটি ৯৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। এরমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুদান হিসেবে ৬ কোটি ১৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৪ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে—যা গবেষণা খাতে এই পর্যন্ত সর্বোচ্চ।

তিনি বলেন, উন্নয়ন খাতে সুপার স্পেশালাইজড নির্মাণকল্পে এক্সিম ব্যাংক অব কোরিয়ার সহায়তায় ১ হাজার ৩৬৬ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ১ হাজার বেডের হাসপাতালের নির্মাণ কাজ চলছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রূপকল্প ২০২১ মাস্টার প্ল্যান বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম এই বাজেটে চলমান রয়েছে।

২০০৯-২০১০ অর্থবছরে বাজেট ছিল ১ হাজার নয়শ’ আটত্রিশ কোটি টাকা। ২০১৮-২০১৯ সালে এই বাজেট হচ্ছে ৪২৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা। এই বাজেট গতবারের তুলনায় ১৬ দশমিক পাঁচ ভাগ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা.কনক কান্তি বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম