পরিবার পরিকল্পনার মাঠকর্মীদের তৎপর হওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৯:৪৪আপডেট : ০২ জুলাই ২০১৮, ২০:০২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করে সাফল্য অর্জনের জন্য মাঠকর্মীদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মাঠকর্মীদের স্বাস্থ্যকেন্দ্রে বসে থাকলে হবে না। বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।’

সোমবার (২ জুলাই) সচিবালয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ৯ বছরে পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে দেশে অনেক সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের অর্জন বিশ্বব্যাপী দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হয়েছে। এই সাফল্য ধরে রেখে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

মাঠকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনার জন্য উপজেলা, জেলা এবং বিভাগীয় কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে মাঠকর্মীরা কাজ করছে কিনা তা তদারকি করা কর্মকর্তাদের দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’ পরিবার পরিকল্পনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের নির্দিষ্ট পোশাক পরিধান করার জন্যও নির্দেশ দেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব জি. এম. সালেহ উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম