অনলাইনে শিক্ষকদের কল্যাণ সুবিধা কার্যক্রম উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ২০:৪৫আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২০:৪৮

অনলাইনে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা কার্যক্রম উদ্বোধন অনলাইনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৪ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। ট্রাস্টের পরিচালক কাজী মো. রফিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তব্যে শাহজাহান আলম সাজু বলেন, ‘এখন আর কোনও শিক্ষক-কর্মচারীকে কষ্ট করে ঢাকায় কল্যাণ ট্রাস্টের অফিসে আসতে হয় না। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা এখন ঘরে বসে সহজেই অনলাইনের মাধ্যমে তাদের কল্যাণ সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। নির্দিষ্ট সময়ে  অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে কল্যাণ সুবিধার টাকাও পেয়ে থাকেন। তাছাড়া, নিজ নিজ প্রতিষ্ঠান বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন করতে পারছেন। ফলে শিক্ষকদের হয়রানি ও ভোগান্তি লাঘব হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ সাদী, উপ-পরিচালক মো. আবুল বাশার প্রমুখ।

/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম