বাড্ডায় ফরহাদ হত্যার মূল শুটারসহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১১:০৪আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৪:১৬



বন্দুকযুদ্ধ রাজধানীর বাড্ডা এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। নিহতরা বাড্ডা এলাকার ডিশ ব্যবসায়ী ফরহাদ হোসেন হত্যার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন নুরুল ইসলাম ওরফে কিলার সানি ও চাঁদাবাজদের আশ্রয়দাতা দাদা অমিত।
ডিসি মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা পুলিশ বুধবার দিবাগত রাত রাত ২টা থেকে অভিযান শুরু করে। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে সন্ত্রাসীদের সঙ্গে সাঁতারকুল এলাকায় বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়।

তিনি আরও বলেন, ‘নিহতদের ছবি, ফরহাদ হত্যার ভিডিও ফুটেজ এবং এলাকার মানুষের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের একজন ফরহাদ হত্যাকাণ্ডের মূল শুটার। যার নাম নুরুল ইসলাম ওরফে কিলার সানি। আরেকজন নেপথ্যে থেকে তাদের আশ্রয় দিতো। যার নাম দাদা অমিত বলে জানতে পেরেছি। তাদের প্রত্যেকের বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা চলছে।



/জেইউ/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম