ভাষা সৈনিক বিচারপতি আনসার আলীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৪:০৪আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৪:৪৩

ভাষা সৈনিক বিচারপতি মোহাম্মদ আনসার আলী

ভাষা সৈনিক বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে ঢাকার বনানীতে  এবং নওগাঁয় তার গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, আলোচনা সভা, কোরানখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমানের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিচারপতি মোহাম্মদ আনসার আলী ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে ও তদানীন্তন পাকিস্তান সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। ছাত্রাবস্থায় মহান ভাষা আন্দোলন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন তিনি। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০১ সালে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’ পান। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

তিনি বিভিন্ন সময়ে বংলাদেশ সুপ্রিম কোর্ট বারের (আইনজীবী সমিতির) সিনিয়র সহ-সভাপতি, তৎকালীন রংপুর হাইকোর্ট বারের দু’বারের নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহ-সভাপতি ছিলেন। বহু রায়ের মধ্য দিয়ে বিচারপতি হিসেবে তার দক্ষতা, বিচক্ষণতা ও প্রতিভার স্বাক্ষর তিনি রেখে গেছেন। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মেধাবী ব্যক্তিত্ব সারাজীবন কাজ করে গেছেন।

বিচারপতি আনসার আলীর তিন ছেলের মধ্যে  ছোট ছেলে ব্যারিস্টার আহমেদ সোহেল বর্তমানে হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত। বড় ছেলে লেফটেন্যান্ট কর্নেল আহমেদ রফি সেনাবাহিনীর ডাক্তার এবং মেঝে ছেলে আহমেদ রেজা বেলজিয়ামে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম