ফুটবলে আমাদের জমিদারি ছিল: শফিকুল ইসলাম মানিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৭:৫৭আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৮:০০

 

শফিকুল ইসলাম মানিক ফুটবলে বাংলাদশের জমিদারি থাকলেও তা ধরে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘ফুটবল-ফুটবল’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয়েছে এ বৈঠকি। রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে ব্সেরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

শফিকুল ইসলাম মানিক বলেন, “আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে বিশ্বকাপের স্বপ্ন দেখা দুঃসাধ্য ব্যাপার। যদিও আমরা ‘২০২২ ভিশন’ গ্রহণ করেছিলাম, তা কোনোভাবে গ্রহণযোগ্য মনে হয়নি। ৪৮টি দল আগামীতে খেলবে সে জায়গায় হয়তো যাওয়া যেতে পারে। বিশ্বকাপ খেলতে হলে কোয়ালিটি প্লেয়ার লাগবে, সেটা বের করতে আমরা কোনও কাজ করছি কিনা, সেটা দেখার বিষয়।”
তিনি বলেন, ‘আমরা সত্যিকার অর্থে এখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি, ফুটবলে আমাদের জমিদারি ছিল। আমরা তা হারিয়েছি। কীভাবে পুনরুদ্ধার করা যায় সে বিষয়ে আলাপ করা জরুরি।’
জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ বলেন, ‘কমিটি যখন কাজ করা শুরু করেছিল, ১০ বছরে কী কাজ করেছি? আমার মনে হয়, ক্লাবগুলা অনেক অর্থ ব্যয় করেছে, ফেডারেশনও করেছে। কিন্তু সেটা পর্যাপ্ত নয়। মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গায় আন্তরিকভাবে বসে আছেন। উনার কাছে যাওয়ার মতো কে আছেন, আমার জানা নেই। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়ার অনেক কিছু ছিল, আমরা নিতে পারি নাই।’
শফিকুল ইসলাম মানিক বলেন, ‘আমার বিশ্বাস, এখনও যদি করে, টাইম দিতে হবে। প্ল্যানিং করতে হবে। আমাদের যে সোর্স আছে, ট্যালেন্টগুলো আছে, তাদের কাজে লাগাতে হবে। একটা বিশ্বকাপ লেভেলের প্লেয়ার হতে কী লাগে, সেই পরিকল্পনা গ্রহণ করা দরকার। কাদের নিয়ে কাজ করলে আরও ভালো হবে, সেটা আমরা পাচ্ছি না।’

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম