বিআরটিসি ডিপোতে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৮:২৮আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৮:৩৯

বিআরটিসি’র ডিপোতে দুদকের অভিযান দুদকের হটলাইনে (১০৬ নম্বর) আসা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) রাজধানীর জোয়ার সাহারা ডিপোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে যানবাহনের মেরামত ব্যয়,গাড়িতে অতিরিক্ত জ্বালানি তেল ব্যবহারসহ বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে অভিযোগুলো খতিয়ে দেখা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে জোয়ার সাহারা ডিপোতে হঠাৎ অভিযান চালানো হয়। দুদকের পরিচালক মো. ফরিদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ ১০ সদস্যের টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিপোতে যানবাহন মেরামত ব্যয় সংক্রান্ত বিভিন্ন বিল-ভাউচার, রেজিস্টার ও স্টোর রুম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া দুদকের সদস্যরা বিআরটিসি বাসে নির্ধারিত মাইলেজ অনুসারে জ্বালানি তেল ব্যবহার, স্টক রেজিস্টার অনুসারে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কিনা, এসব বিষয়ে পরীক্ষা করা হয়েছে বলে জানান প্রণব কুমার। তবে কোনও অনিয়ম পাওয়া গেছে কিনা, তা জানাতে পারেননি তিনি।
দুদকের এই কর্মকর্তা বলেন, ‘এটা প্রাথমিক অভিযান। পরবর্তীতের বিস্তারিত তদন্ত হবে।’

অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘বিআরটিসি জনসেবামূলক প্রতিষ্ঠান। দুদকের অভিযান এ প্রতিষ্ঠানের সুশাসন বাড়াতে শক্তিশালী ভূমিকা রাখবে। তবে দুর্নীতি ও অনিয়মের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে দুদক প্রয়োজনে পূর্ণাঙ্গ অনুসন্ধান চালাবে।’

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম