‘রোহিঙ্গা সংকটে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৯:৪৭আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২০:৫৯

লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি আয়োজিত মুক্ত আলোচনা রোহিঙ্গা সংকট বিশ্বের সামনে তুলে ধরতে বাংলাদেশের গণমাধ্যম অসাধারণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিয়োজিত সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার।

বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে রাজধানীতে ডেইলি স্টার সেন্টারে ‘লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি’ আয়োজিত ‘রোহিঙ্গা সংকটে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনায় এ কথা বলেন তিনি।

সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সরকার, জনগণসহ গণমাধ্যমের কাজ সত্যি প্রশংসনীয়।’

বাংলাদেশে নিয়োজিত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি নিয়ে গণমাধ্যমের দিক থেকে একাধিক রিপোর্টিংয়ের কারণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি হয়েছে।’

সভায় আলোচকরা বলেন—গণমাধ্যম পেশাদারিত্বের সঙ্গে প্রশংসার কাজ করেছে। এখানে আত্মতুষ্টির কোনও স্থান নেই। রোহিঙ্গা নারী, শিশুসহ স্পর্শকাতর ইস্যুগুলোতে আরও একটু সাবধান হতে হবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে রোহিঙ্গাদের ওপর নির্মিত নোমান রবিনের ‘এ কোয়ার্টার মাইল’ ডকুমেন্টারির কিছু অংশ প্রদর্শন করা হয়।

মুক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আবুল মনসুর, দৈনিক ইত্তেফাকের কূটনীতি বিষয়ক সম্পাদক মাইনুল আলম, ইউএনএইচসিআর’র প্রোটেকশন অফিসার ভিনসেন্ট গুলে ও পাবলিক ইনফরমেশন অফিসার জোসেফ সূর্য, কানাডা হাইকমিশনের পলিটিক্যাল ও ইকোনোমিক অ্যাডভাইজর সৈয়দ শাহনেওয়াজ মহসিন ও চলচ্চিত্র পরিচালক নোমান রবিন, লক্ষ্য একাডেমির প্রধান নির্বাহী রাইসুল হক চৌধুরী প্রমুখ।

/এসজেএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম