রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুলাই) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর জহির ও দিদার নামের দুই পথচারী ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী জহির জানান, ‘জুরাইন রেলগেট অতিক্রমের সময় একটি ট্রেনের ধাক্কায় ওই তরুণ পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ওই তরুণের মরদেহ রাখা রয়েছে ঢামেক মর্গে।








