সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলো তানজিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৮, ২২:৪৫আপডেট : ০৭ জুলাই ২০১৮, ২২:৪৮





তানজিম আক্তার মালা। ১৫ মে রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় তার শরীরে এসিড নিক্ষেপ করে এক দুর্বৃত্ত। চিকিৎসকদের সব চেষ্টা, মায়ের দোয়া, স্বজনদের শুভকামনা— সব ব্যর্থ করে দিয়ে চলে গেলো ভোলায় নিজ বাড়িতে এসিডদগ্ধ তানজিম আক্তার মালা (১৬)। শনিবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার রাজধানীর সিটি হাসপাতালের আইসিইউতে সে মারা যায়। এরপরই রাজধানীর এসিড সারভাইভারস ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন তানজিমের মা জান্নাতুল ফেরদৌসকে সেখানে নিয়ে যাওয়া হয়।
এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বাংলা ট্রিবিউনকে মোবাইলে বলেন, ‘আমাদের সবার চেষ্টা ব্যর্থ করে দিয়ে তানজিম আজ রাত সাড়ে ৯টায় মারা গেছে। ওর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল, কিন্তু ভয়ঙ্কর এসিড তাকে বাঁচতে দিলো না।’
তানজিমের মা জান্নাতুল ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মেয়েকে যে খুন করেছে সেই অপুর ফাঁসি চাই। আপনারা যদি ফাঁসি না দেন আমি নিজে আমার মাইয়ার হত্যার বিচার করুম।’
সেলিনা আহমেদ জানান, হাসপাতালের সবকিছু কাজ শেষে তানজিমকে গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে।
গম ১৫ মে রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় তানজিমের শরীরে এসিড নিক্ষেপ করে এক দুর্বৃত্ত। সেদিন ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল সদ্য এসএসসি পাশ কিশোরী তানজিম।
এই এসিড সন্ত্রাসের হোতা হিসেবে অভিযুক্ত মহব্বত হাওলাদার অপুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরদিন ১৬ মে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু পুলিশের কাছে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে। পরে আদালতেও এ কথা স্বীকার করে সে।
উল্লেখ্য, এমন ভয়াবহ ঘটনার পরেও ভোলায় এসিড সন্ত্রাস থামেনি। গত ১ জুলাই গভীর রাতে দাদির সঙ্গে ঘুমন্ত অবস্থায় একইভাবে এসিড সন্ত্রাসের শিকার হয়েছে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের শশীভূষণ গ্রামের আয়েশা বেগম (১৪) নামে আরেক কিশোরী। দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে তারও মুখমণ্ডলসহ শরীর ঝলসে দিয়েছে।

আরও পড়ুন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তানজিম, ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছেন মা

 

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম