কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ ফের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ১৬:৫১আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৮:০১





আদালতে রাশেদ খান
কোটা সংস্কার আন্দোলনের নেতা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে শাহবাগ থানার পৃথক দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৮ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূর উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রবিবার দুপুরে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা সাইবার কাউন্টার টেররিজম ইউনিটের (পরিদর্শক)রফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড শুনানি শেষে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে ভাঙচুরের ঘটনায় রাশেদকে গ্রেফতার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ফজলুর রহমান (পরিদর্শক) ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় পৃথকভাবে পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মন্জুর করেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান এসব তথ্য জানান।


এর আগে গত ২ জুলাই রাশেদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রায়হানুল ইসলাম।
আসামির আইনজীবী জাহিদুর রহমান জাহিদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
গত ১ জুলাই সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় বাদী হয়ে শাহবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।এজাহারে আল-নাহিয়ান খান জয় বলেন, রাশেদ খান ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। এছাড়া ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিলেন।

এজাহারে আরও বলা হয়, রাশেদ নিজে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তাকে তুলে নেওয়া হচ্ছে বলে দাবি করেন। এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করায় জনমনে ভীতি ছড়িয়েছে।

গত ৮ এপ্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় গত ১০ এপ্রিল ভিসির বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান রিমান্ডে

/টিএইচ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম