সরকারি কর্মচারী হাসপাতালে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ২১:১৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২১:১৯





হাসপাতালে দুদকের টিম রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে রোগীদের নিন্মমানের খাবার পরিবেশন করা হয়— এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের সময় হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় মারাত্মক অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদকের কর্মকর্তারা। খাবারের মান উন্নয়নে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে।
রবিবার (৮ জুলাই) দুদকের সহকারী পরিচালক শারিকা ইসলাম ও তানজির হাসিব সরকারের সমন্বয়ে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অভিযানকারী দলের সদস্যরা হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় মারাত্মক অনিয়মের প্রমাণ পান। এছাড়াও দুদক টিম বহির্বিভাগে আসা এবং কেবিন ও ওয়ার্ডের রোগীদের সুবিধা-অসুবিধার কথা জিজ্ঞেস করেন। অব্যবস্থাপনা দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষ শিগগির পদক্ষেপ নেবে বলে দুদক কর্মকর্তাদের জানিয়েছে।
এদিকে একই অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক রেবা হালদারের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দফতরে অনুপস্থিত পাওয়া যায়। হাসপাতালের খাবারের মানও নিম্নমানের পাওয়া যায়। উপস্থিত কর্মকর্তারা দুদক টিমকে খাদ্যের মান উন্নয়নে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘হাসপাতাল ব্যবস্থাপনা দুর্নীতিমুক্ত হোক— জনগণের এ প্রত্যাশার আলোকে দুদক এ অভিযান চালিয়েছে। হাসপাতালে টেন্ডারের নির্ধারিত শর্ত ও মান অনুযায়ী খাবার সরবরাহ না করা দুর্নীতি। সুতরাং খাবারের মান নিয়ে দুর্নীতি বন্ধে দুদক কঠোর ভূমিকা পালন করবে।’

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম