ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিজস্ব সিকিউরিটি গার্ড রাখা হবে: ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ১৯:১২আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিজস্ব সিকিউরিটি গার্ড রাখার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন,‘ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সিকিউরিটি গার্ড রাখা হবে।সেখানে নিরাপত্তা চৌকি বসানো হবে।  

আজ মঙ্গলবার ১০ জুলাই উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

উপাচার্য বলেন,‘ নিরাপত্তা চৌকি মানে ক্যান্টনমেন্ট না, পুলিশ পোস্ট না,এখানে আমাদের নিরাপত্তা প্রহরী থাকবে । বহিরাগত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে আমরা কিছু নিরাপত্তা চৌকি বসাবো। যাতে করে অন্য কোনও গোষ্ঠী ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে । আবার কেউ এসে হঠাৎ করে মাইক নিয়ে আওয়াজ তুলে শিক্ষার পরিবেশ নষ্ট করবে এটা আমরা কোনোভাবেই বরদাশত করবো না।

তিনি আরও বলেন,‘ ইতোমধ্যে আমরা ফুলার রোড এলাকায় কিছু গতিরোধক বসিয়েছি। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কোনও বাজার-ঘাটের জায়গা না। এখানে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করবে।’

উল্লেখ্য, গতকাল সোমবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বহিরাগতদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসে অবস্থান ও ঘোরাফেরা এবং কোনও ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম