রাবেয়া ও রোকাইয়ার জন্মদিন আজ

তাসকিনা ইয়াসমিন
১৬ জুলাই ২০১৮, ০১:৪৬আপডেট : ১৬ জুলাই ২০১৮, ০২:০২

রাবেয়া ও রোকাইয়া (ফাইল ছবি)

জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়ার আজ (১৬ জুলাই)  দ্বিতীয় জন্মদিন। দারুণ উৎফুল্ল ও চঞ্চল মেয়ে দু’টির এই জন্মদিন ঘরোয়াভাবে পালন করা হবে বলে জানিয়েছেন তাদের বাবা রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আমার দুই মেয়ে দুই বছরে পা দিলো। আমরা ঘরোয়াভাবে ওদের জন্মদিন উদযাপন করবো। ওদের নতুন জামা পরাবো। ওদের মা পায়েস রান্না করবে। ঘনিষ্ঠ আত্মীয়েরা বাড়িতে আসবে।’

তিনি আরও বলেন, ‘রাবেয়া-রোকাইয়া এখন বেশ ভালোই আছে। হাঁটাচলা করতে পারে। আমি সেন স্যারের (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন)  সঙ্গে কথা বলেছি। স্যার বলেছেন, হাঙ্গেরির চিকিৎসকেরা এলেই আবার তাদের অস্ত্রোপচার হবে।’ মেয়ে দু’টির জন্য দোয়া চান রফিকুল ইসলাম।

রাবেয়া-রোকাইয়ার মা তাসলিমা খাতুন বলেন, ‘২০১৬ সালের ১৬ জুলাই। বিকাল চারটায় আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় আমার জ্ঞান ছিল। আমার পেট কাটার পরও বাচ্চা বের করতে পারছিলেন না চিকিৎসকেরা। পরে পেট আরও কেটে তারা বাচ্চা বের করেন। ওই সময় আমি উপস্থিত নার্স ও চিকিৎসকদের মুখ দেখে বুঝতে পারি, তারা কোনও এক কারণে অবাক। পরে যখন পাশে রাখা ট্রেতে চোখ যায়, দেখি সেখানে দু’টি বাচ্চা। আর তাদের মাথা জোড়া লাগানো।’

মায়ের কোলে রাবেয়া ও রোকাইয়া, পাশে বাবা (ফাইল ছবি)

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘রাবেয়া-রোকাইয়ার চলতি মাসের শেষদিকে ঢাকায় আসার কথা রয়েছে। এসময় তাদের অস্ত্রোপচার করা হবে। আজ তাদের জন্মদিন। তাদের বাবা-মা আমাকে ফোন করে জানিয়েছে। ওরা ভালো থাকুক, চাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন বলেও জানান ডা. সামন্ত লাল সেন।

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম-তাসলিমা দম্পতির তিন সন্তান। প্রথম সন্তানও মেয়ে। এরপর মাথা জোড়া লাগানো এই দুই মেয়ের জন্ম হয়। ২০১৬ সালের ১৬ জুলাই পাবনা শহরের একটি ক্লিনিকে ভর্তি হলে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে এই জমজের জন্ম হয়। গত ২১ ফেব্রুয়ারি রাবেয়া-রোকাইয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭  ফেব্রুয়ারি সেখানে তাদের মাথায় সাড়ে চার ঘণ্টা ধরে পরীক্ষামূলক অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এসময় তাদের রক্তনালী আলাদা করে তা সচল থাকে কিনা তা দেখা হয়।

বাংলাদেশি ও হাঙ্গেরির চিকিৎসকেরা মিলে ওই পরীক্ষামূলক অস্ত্রোপচার করেন। ওই সময় বাংলাদেশের ডা. সামন্ত লাল সেন, ডা. আবুল কালাম আজাদ এবং হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্টিফেন হিউডেক ও অ্যান্ডোস সুকেসহ মোট ২১ জন চিকিৎসক অস্ত্রোপচার করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম