নতুন ‘বাংলাদেশ কোড’ প্রধান বিচারপতির হাতে তুলে দিলেন আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ২০:৩৪আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২০:৪২

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের হাতে নতুন ‘বাংলাদেশ কোড’ তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক
১৭৯৯ সাল থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত প্রণীত সব রেগুলেশন, প্রেসিডেন্ট অর্ডার, আইন ও অধ্যাদেশ সংবলিত বাংলাদেশ কোডের সর্বশেষ সংস্করণ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের হাতে তুলে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে সদ্য প্রকাশিত ৪২ খণ্ডের বাংলাদেশ কোডটি প্রধান বিচারপতির হাতে তুলে দেন তিনি।
বাংলাদেশ ল’জ রিভিশন অ্যান্ড ডিক্লারেশন অ্যাক্ট, ১৯৭৩ এর ধারা-৬ অনুযায়ী বাংলাদেশে প্রচলিত সব আইন কালানুক্রমিক ও ধারাবাহিকভাবে হালনাগাদ করে ‘‘বাংলাদেশ কোড” আকারে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশ কোড প্রকাশিত  হয় ১৯৮০ সালে। ১৭৯৯ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত প্রণীত আইনগুলোর হালনাগাদ সংকলন করে ১১ খণ্ড আকারে এটি প্রকাশ করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (সিডা) এর আর্থিক সহযোগিতায় লিগ্যাল রিফর্ম প্রজেক্টের আওতায় ২০০০ সাল থেকে শুরু হয় বাংলাদেশ কোড আকারে সব আইন একত্রিত ও হাল নাগাদ করে সংকলনের কাজ। এ প্রজেক্টের আওতায় ২০০৭ সালে সর্বপ্রথম সব আইন হালনাগাদ করে বাংলাদেশ কোড ৩৮ খণ্ডে প্রকাশ করা হয়।
এরপর ২০১৩ সালের শেষ দিকে ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় আবারও বাংলাদেশ কোড হালনাগাদকরণের কাজ হাতে নেয় আইন মন্ত্রণালয়। সর্বশেষ, ইউএনডিপির সঙ্গে সম্পাদিত প্রকল্প চুক্তি অনুযায়ী ১৭৯৯ থেকে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করে ৪২ খণ্ডে বাংলাদেশ কোড প্রকাশিত হয়।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম