প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন ৩০২ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ২২:৪১আপডেট : ২০ জুলাই ২০১৮, ২২:৪৫

প্রাথমিক শিক্ষা অধিদফতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৩৬তম বিসিএসের নন-ক্যাডার ৩০২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে এসব শিক্ষকদের পদায়নও করা হয়েছে। আগামী ৮ আগস্ট কর্মস্থলে তাদের যোগদান করতে হবে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক (নিয়োগ) এ কে এম শাফায়েত আলমের সই করা আদেশে এ কথা জানানো হয়েছে।
এর আগে সরকারি কর্মকমিশন (পিএসসি) দ্বিতীয় শ্রেণির এই পদে নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করে। পিএসসির সুপারিশের পর গত ১৮ জুলাই প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) পদে তাদের নিয়োগ দিয়ে পদায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক (নিয়োগ) এ কে এম শাফায়েত আলমের সই করা আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন প্রার্থীদের নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) হিসেবে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী (গ্রেড-১২) ১১৩০০-২৭৩০০ টাকা বেতনক্রমে প্রধান শিক্ষকের শূন্যপদে পদায়ন করা হলো।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম