মহাখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ২২:৪৯আপডেট : ২০ জুলাই ২০১৮, ২২:৫২

মহাখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তার খান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী মেহেরুন নেসা (৪৫) আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে এই দম্পতি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে পথচারীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টার দিকে মুক্তার খানকে (৬০) মৃত ঘোষনা করেন। নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার টালীকান্দা গ্রামে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

/এসজেএ/এআইবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম