দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দিতে আইনজীবীদের কাজ করতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৮, ১৮:৫৫আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৮:৫৭




এন্টি-জেনেরিক লার্নিং অ্যান্ড রেবেলিয়াস লইয়ারিং: রিফ্লেকশনস অন লিগ্যাল অ্যাডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আইনের শাসনকে সমুন্নত রাখতে আইনিসেবা সমানভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘দরিদ্র, বঞ্চিত ও শোষিত জনগোষ্ঠী যেন নিরবচ্ছিন্নভাবে আইনি সেবা পায়, সে লক্ষ্যে সব আইনজীবীদের কাজ করতে হবে। বৈষম্যমুক্ত ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’শনিবার (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চেীধুরী সিনেট ভবনে ‘সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ, ইউনিভার্সিটি অব ঢাকা’ আয়োজিত ড. মিজানুর রহমান রচিত ‘এন্টি-জেনেরিক লার্নিং অ্যান্ড রেবেলিয়াস লইয়ারিং: রিফ্লেকশনস অন লিগ্যাল অ্যাডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘রেবেলিয়াস লইয়ারিং আইনের আঙিনায় একটি নতুন ধারণা। রেবেলিয়াস লইয়ারিং কেবল দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য নয়, বরং সব ক্ষেত্রেই রেবেলিয়াস লইয়ারিং প্রতিষ্ঠা করা জরুরি।’ এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি ‘বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত-শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে’উল্লেখ করে বলেন, ‘রেবেলিয়াস লইয়ারিং প্রতিষ্ঠিত হলে শোষিত সমাজ উপকৃত হবে।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আখতারুজ্জানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইন কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. এম শাহ আলম, প্রফেসর ড. আবুল বারকাত, বইটির লেখক প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. রহমতউল্লাহ প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম