শিমুল বিশ্বাসের চিকিৎসা ও মুক্তির দাবি ৫ বুদ্ধিজীবীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ০০:২৪আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০০:২৪

শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিৎসা ও তার মুক্তি দাবি জানিয়েছেন পাঁচ বুদ্ধিজীবী। এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহামেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ ও ড. রেজোয়ন সিদ্দিকী।
এক বিবৃতিতে তারা বলেন, ‘শিমুল বিশ্বাসকে বিভিন্ন হয়রানিমূলক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি ডায়াবেটিস ও চক্ষু রোগে ভুগছেন। কারাগারে তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে আদালত তাকে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর কারা কর্তৃপক্ষ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য নিয়ে যায়। পরে আবার তাকে কারাগারে ফেরত নেওয়া হয়। এখন পর্যন্ত তার সুকিচিৎসা দেওয়া হয়নি। আমরা তার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানাচ্ছি।’

/এএইচআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম