খালেদা জিয়ার আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ২১:০১আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২১:০৪

থালেদা জিয়া (ছবি: সংগৃহীত)

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাশ চেয়ে করা আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার আপিলের ওপর সপ্তম দিনের শুনানি শেষে সোমবার (২৩ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির শুনানি মুলতবির আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী। তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন, মো. মাসুদ রানা, একেএম এহসানুর রহমান প্রমুখ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা মামলার পেপারবুক থেকে সাক্ষীদের জবানবন্দি অংশ আদালতকে পড়ে শোনান। মামলার ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৬ নম্বর সাক্ষীর জবানবন্দি ও জেরার ওপর শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রেজাক খান।
এরপর আইনজীবীদের শুনানি শেষে আদালত আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আদেশ দেন।

গত ১২, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ জুলাই এবং আজ সোমবারসহ মোট সাতদিন খালেদা জিয়ার আপিলের ওপর হাইকোর্টে শুনানি হলো। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাশ চেয়ে খালেদা জিয়ার আপিলসহ মোট চারটি আবেদনের ওপর শুনানি হবে। খালেদা জিয়া আপিল ছাড়াও এ মামলা শুনানির অপেক্ষায় থাকা আরও তিনটি আবেদন হলো— খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলার ১০ বছরের কারাদণ্ড পাওয়া দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপিল।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার দিনই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।

 

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম