নাগরিক সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবকের খোঁজে ব্র্যাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ০৩:২০আপডেট : ২৫ জুলাই ২০১৮, ০৩:২৫




অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলকসহ অন্যরা

দেশের নাগরিক সমস্যা সমাধানে মেধাবী তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে চায় বেসরকারি সংস্থা ব্র্যাক। তাই তরুণ উদ্ভাবক খুঁজছে তারা। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ জুলাই) দ্বিতীয় বারের মতো শুরু হলো ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’।

মঙ্গলবার (২৪ জুলাই) মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ শহরগুলোতে বাস করে। এর পাশাপাশি শহরমুখী জনগোষ্ঠীর চাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নাগরিক সমস্যা। এ সমস্যা সমাধানের জন্য সৃজনশীল চিন্তাধারা ও পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে দেশের উদ্ভাবনী ও উদ্যমী তরুণদের উদ্বুদ্ধ করছে ব্র্যাক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘তরুণ উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। স্টার্টআপ বাংলাদেশের আওতায় যশোর কেন্দ্রে দেশের যেকোনও তরুণ উদ্ভাবককে এক বছর বিনামূল্যে অফিস স্পেসসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে। বেসরকারি এমন উদোগ থেকে উঠে আসা সেরা উদ্ভাবকদের সব ধরনের সহায়তা দিতে বর্তমান সরকার প্রস্তুত।’

তরুণদের উদ্ভাবনে একদিন নাগরিকদের সব সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ব্র্যাকের সিনিয়র পরিচালক আসিফ সালেহ বলেন, ‘নাগরিক সমস্যা সমাধানে উদ্ভাবনী আইডিয়াগুলোকে সামাজিক উদ্যোগে পরিণত করার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা আমরা দিতে চাই।’ দেশের মেধাবী তরুণদের পরিচর্যায় এগিয়ে আসার জন্য সরকারি-বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গণি, আইসিটি বিভাগের স্টার্টআপ প্রকল্পের উপদেষ্টা টিনা জাবিন, প্রথম আলোর ইয়ুথ কো-অরডিনেটর মুনীর হাসান, তরু ইনস্টিটিউশন অব ইনক্লুসিভ ইনোভেশনের স্বত্বাধিকারী সাইফ কামাল ও মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
এছাড়া উদ্যোক্তা আলোচনায় অংশ নেন গতবারের পুরস্কার পাওয়া বিডি অ্যাসিটেন্ট-এর সিইও আবু সাইদ আল সাগর, ভূমিজ -এর কো-ফাউন্ডার ফারহানা রশীদ ও ব্ল্যাডম্যানের চেয়ারম্যান শাহরিয়ার হাসান জিসান।

 

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম