চাকরি হারাচ্ছেন জিএসকে ফার্মাসিউটিক্যালসের হাজার কর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৮, ২০:০১আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২০:৩৬

 


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কোম্পানির চেয়ারম্যান এম আজিজুল হক বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করছে ব্রিটিশ বহুজাতিক ওষুধ ও স্বাস্থ্যসেবা কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)। তবে কোম্পানিটির কনজ্যুমার হেলথ কেয়ার চালু থাকবে। শুক্রবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলেন এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নকিবুর রহমান।



























এদিকে এ ঘোষণার পর চাকরি হারানোর আশঙ্কায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের সম্মানজনকভাবে বিদায় জানানো হবে। তাদের নতুন চাকরি পেতে সহায়তা করা হবে।
চাকরি হারাচ্ছেন জিএসকে ফার্মাসিউটিক্যালসের হাজার কর্মী প্রতিষ্ঠানটিতে বিপণন ও উৎপাদন শাখা মিলিয়ে এক হাজার কর্মী রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জিএসকে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস ব্যবসা বন্ধ করলেও এর কনজ্যুমার হেলথ কেয়ার চালু থাকবে। জিএসকে সামাজিকভাবে ২০ ভাগ হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার চালু রেখেছে, যা ২০২০ সাল পর্যন্ত চালু থাকবে। এর টিকাদান ভ্যাকসিন সরবরাহ চালু থাকবে। আমাদের সহকর্মী যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন চাকরির ক্ষেত্রে তাদের সম্মানজনকভাবে বিদায় জানানো হবে। তাদের নতুন চাকরি পেতে সহায়তা করা হবে। তাদের এই দুঃসময়ে কোম্পানি তাদের সহযোগিতা করবে।’
তিনি বলেন, আমাদের কর্মীদের দক্ষতা রয়েছে। তাদের কাজ পেতে আমরা সহযোগিতা করবো। এ লক্ষ্যে আমরা জব ফেয়ার করতে পারি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম আজিজুল হক বলেন, ‘আমরা প্রতিষ্ঠানের বাৎসরিক রিপোর্ট প্রকাশ করি। এখানে এর প্রফিটেবল সিনারিও দেখলে সেটা লাভজনকই মনে হবে। জিএসকে বাংলাদেশ থেকে উঠে যাবে না। এর একটা অংশ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গতকাল জিএসকে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির ফার্মাসিউটিক্যালস ইউনিটটি বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। সকল কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে সম্মান এবং মর্যাদাপূর্ণ আচরণ করতে এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে জিএসকে বদ্ধপরিকর।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো বাজারে বিপুল সংখ্যক ওষুধ মজুত আছে। সেগুলো বিক্রি না হলে ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হবে।
তিনি বলেন, প্যারাসিটামল, বেটনোভেট ক্রিম- এই ওষুধগুলোর মতো গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সব ওষুধেরই জেনেরিক বিকল্প সহজলভ্য হয়েছে এবং মানুষের নাগালে পৌঁছে গেছে। তাই চিকিৎসাসেবার প্রয়োজনীয় সব ওষুধই সহজে পাওয়া যাবে। আমাদের ওষুধ বাজারে না থাকলেও তাতে কোনও প্রভাব পড়বে না।
এদিকে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার খবরে কর্মীদের মনে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে। কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে কোম্পানি বন্ধের প্রতিবাদ জানানো হবে বলে জানা গেছে। 

 

 

 

/টিওয়াই/ওআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম