শাহজালালে ৫৭টি স্বর্ণের বারসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১২:৩০আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৪:৫১

উদ্ধার হওয়া স্বর্ণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদ থেকে ৫৭টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের ১ কর্মচারী ও ২ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। রবিবার (২৯ জুলাই) সকাল ৯টায় তাদের আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

আটককৃতরা হলেন সিভিল এভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী ও দুই যাত্রী মোহাম্মদ একরামুল হক এবং জাহিদুল হক সালমান ভুইয়া।

অথেলো চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কাস্টম হাউসের একটি দল রবিবার সকাল ৯টায় শাহজালাল বিমান বন্দরের তৃতীয়তলায় লাউঞ্জ এলাকায় অবস্থান নেয়। সে সময় এমিরেটস এয়ারলাইন্সে (একে-৫৮২) আগত দুই যাত্রী স্বর্ণসহ তৃতীয় তলার মসজিদে প্রবেশ করেন এবং স্বর্ণ হস্তান্তরের জন্য নামাজের ভঙ্গিমায় অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে সিভিল এভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী মসজিদে স্বর্ণ সংগ্রহের জন্য প্রবেশ করেন। এ সময় তিনজনকে আটক করে কাস্টম হলে নিয়ে আসা হয় এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগের মধ্যে রাখা সিগারেটের প্যাকেটের মধ্যে লুকানো হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৭টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৬ কেজি ৬০০ গ্রাম এবং  আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৩২ লক্ষ টাকা। 

তিনি জানান, আটক সিভিল এভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী  ‘ক্লিনিং শিফট ইনচার্জ’ হিসেবে বিমানবন্দরে কর্মরত, যার আইডি নং- CAAB000182, ডিউটি পাস নং-১০০২ (স্যানিটেশন সেকশন), ১০১৭ (স্যানিটেশন সেকশন)। নিয়ম অনুযায়ী কর্মরত থাকা অবস্থায় একজন কর্মচারীর কাছে একটি ডি-পাস থাকার কথা থাকলেও তার কাছে দুটি ডি-পাস পাওয়া যায়। 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম