বিমানবাহিনী প্রধানের সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১৬:৩৯আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৭:১৪

সৌজন্য সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২৯ জুলাই) বিমানবাহিনীর সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর সহকারী তথ্য অফিসার আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধান কুশল বিনিময় করেন। এ সময় বিমানবাহিনী সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সেনাপ্রধান বিমানবাহিনী সদর দফতরে এসে পৌঁছালে বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে সেনাপ্রধান বিমানবাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

/আরজে/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম