আকমল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ভিন্নমত দমনের নীলনকশা: প্রগতিশীল ছাত্রজোট

ঢাবি প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ১৯:১০আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৯:১৪

মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্রজোটের সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকমল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারকে ‘ভিন্নমত দমনে নীলনকশার অংশ’ বলে মনে করেছে বাংলাদেশ প্রগতিশীল ছাত্রজোট। রবিবার (২৯জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি সভাপতি সালমান সিদ্দিকী৷ তিনি বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে 'নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দের' সংহতি সমাবেশে অধ্যাপক আকমল হোসেনের দেওয়া বক্তব্যের একটি অংশকে খণ্ডিত ও পরিপ্রেক্ষিতবিহীনভাবে প্রচার করে তাঁর সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তির অভিযোগ আনা হয়েছে। অধ্যাপক আকমল হোসেনের বক্তব্যের পুরো ভিডিও এবং লিখিত ব্যাখ্যা দেখলে যে কেউ বুঝতে পারবেন তাঁর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’

কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশের সমাবেশে অধ্যাপক আকমল হোসেন। (সামনের সারিতে বামে, ছবি-সংগৃহীত) বক্তব্যে আরও বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষকবৃন্দ, যারা সম্প্রতি শিক্ষার্থীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। অধ্যাপক আকমল হোসেনের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা বাস্তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক পরিবেশের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে স্তব্ধ করার লক্ষ্যে পরিকল্পিত আক্রমণ।’

সংবাদ সম্মেলনে ৩০ (জুলাই) সোমবার দুপুর ১২ টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব কুমার দাশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাবি শাখার আহ্বায়ক আলমগীর হোসেন সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার দফতর সম্পাদক ওমর ফারুক শাকিল প্রমুখ ৷

/এসআইআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক