ডিএসসিসি’র ২৪ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১৭:৩৩আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৮:১৮

ডিএসসিসি’র ২৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন, পোস্টারে ছেয়ে গেছে সড়কগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্বাচনে কোনও উত্তাপ ছিল না। তবে ভোটার ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহের কমতি ছিল না।

গত ২৪ মে স্থানীয় কাউন্সিলর মোশাররফ হোসেনের মৃত্যুতে এই পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর গত ২৮ জুন এই ওয়ার্ডের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

উপনির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের চারজন, বিএনপির একজনসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকে দেলোয়ার হোসেন মিয়া, ঠেলাগাড়ি প্রতীকে মোকাদ্দেস হোসেন, রেডিও প্রতীকে মোশারফ হোসেন, লাটিম প্রতীকে জিয়াউর রহমান, ঘড়ি প্রতীকে মোহাম্মদ আলী, এবং কাঁটা চামচ প্রতীকে মনির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট দিতে আসা স্থানীয়রা জানান, উপনির্বাচনে মূল লড়াই হচ্ছে মিষ্টি কুমড়া প্রতীকে দেলোয়ার হোসেন মিয়ার সঙ্গে ঠেলাগাড়ি প্রতীকের মোকাদ্দেস হোসেনের।

লালবাগ কেল্লার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ফিরোজ জানান, মিষ্টি কুমড়া আর ঠেলাগাড়ির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, গত নির্বাচনে দেলোয়ার হোসেন সাবেক ওয়ার্ড কমিশনার মোশাররফ হোসেনের কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান।

দোলোয়ার হোসেনের কর্মী ওবায়েদ জানান, এবার বিপুল ভোটের ব্যবধানে দেলোয়ার হোসেন বিজয়ী হবে। অন্যদিকে, মোকাদ্দেস হোসেনের সমর্থক ও কর্মীরা জানান, বিপুল ভোটে এবার দেলোয়ার হোসেন পাস করবেন।

জানা গেছে, ২৪ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৪২ হাজার ৮৫৫ জন। গত নির্বাচনে প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছিল।

/এসএমএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম