শাহজালালে সোনা উদ্ধার, ইউএস-বাংলার গাড়ি চালকসহ আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১২:২৩আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৮:৪৩

বিমানবন্দরে জব্দ সোনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের যাত্রী ও  ভিআইপি যাত্রী বহনকারী গাড়ির চালককে তিন কেজি ৭১২ গ্রাম সোনাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) সকালে একই সঙ্গে গাড়িটিও জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান,  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল আটটায় ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি  (বিএস৩২২) ফ্লাইটের বিজনেস ক্লাসের যাত্রী হাসান মোহাম্মদ মোহসিন চৌধুরী (৪৭) ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভিআইপি গাড়ির গাড়িচালক মো. আরিফুজ্জামান পলাশকে (৩৩) আটক করা হয়েছে।

ইউএস-বাংলার জব্দ গাড়ি অথেলো চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটটি যাত্রী নামানোর লক্ষ্যে ২৩ নম্বর বে-তে পার্ক করে। সেখান থেকে বিজনেস ক্লাস যাত্রী হাসান মোহাম্মদকে ভিআইপি গাড়িতে করে  ইন্টারন্যাশনাল অ্যারাইভালে নিয়ে আসে আরিফুজ্জামান পলাশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বিষয়ে যাত্রী অস্বীকার করেন। পরবর্তীতে গাড়িচালকের পা রাখার জায়গায় পাদানির নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় সোনা উদ্ধার করা হয়। বিমানবন্দরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে মোড়ানো স্কচটেপ থেকে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ সোনার মোট ওজন ৩ কেজি ৭১২ গ্রাম। এই ঘটনায় ইউএস-বাংলার ভিআইপি গাড়ি জব্দ, গাড়িচালক ও যাত্রীকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘একই সঙ্গে দি কাস্টমস  অ্যাক্ট (১৯৬৯) এবং বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪) অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

/সিএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’