উল্টো পথে আসা পুলিশের গাড়ি ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ১৪:৪৯আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৬:৫০

উল্টো পথে আসা পুলিশের গাড়ি ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা শাহবাগ থেকে উল্টোপথ দিয়ে গাড়ি নিয়ে বাংলা মোটরের দিকে আসা পুলিশের একটি ভ্যান ফিরিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পুলিশ সদস্যদের নিয়ে একটি ভ্যান শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে উল্টো পথে আসছিল। এ সময় সেখানে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশ ভ্যানটিকে আবার উল্টোপথে ফেরত পাঠিয়ে দেন। এ সময় উল্টোপথে আসা বিভিন্ন গাড়ি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনও ফেরত পাঠিয়ে দেন তারা।

একই এলাকায় কিশোরগঞ্জ জেলা পুলিশের একটা গাড়ি আটক করেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ দুঃখ প্রকাশ করায় গাড়িটি ছেড়ে দিয়েছেন তারা। এই চালকের সঙ্গে লাইসেন্সের কোনও কাগজ ছিল না।

উল্টো পথে আসা পুলিশের গাড়ি ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

এর আগে শাহবাগ থেকে উল্টোপথ দিয়ে গাড়ি নিয়ে বাংলা মোটরের দিকে যাচ্ছিল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তার পুলিশ প্রটেকশনও ছিল। আইন লঙ্ঘন করে উল্টোপথ দিয়ে যাওয়ায় মন্ত্রীর গাড়ি ফিরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা স্লোগান দেন, ‘আইন সবার জন্য সমান।’

সকালে বিভিন্ন রাস্তায় গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স চেক করেন শিক্ষার্থীরা।

বেলা ৩টার দিকে এয়ারপোর্ট থেকে বনানীর দিকে মহাসড়কে রমিজউদ্দিন কলেজের সামনে একটি পুলিশের গাড়ি আটকে পুলিশ সদস্যদের নেমে হেঁটে যেতে বাধ্য করেন শিক্ষার্থীরা। পরে খালি গাড়ি ছেড়ে দেন আন্দোলনকারীরা। 

আরও পড়ুন- উল্টো পথে তোফায়েলের গাড়ি, ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

/এনএল/এসজেএ/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম