নিহত দুই শিক্ষার্থীর বাসায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ২২:৫০আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২৩:০২

দিয়া খানম মীম ও আব্দুল করিম সজীব

গত রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় নিহত হওয়া দুই শিক্ষার্থীর বাসায় গেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। বুধবার (১ আগস্ট) রাত ৮টার দিকে নিহত দুই শিক্ষার্থীর বাসায় যায় প্রতিনিধি দলটি।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ পেয়ে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাসায় যাই আমরা। সিএমএইচ–এ ভর্তি (সম্মিলিত সামরিক হাসপাতাল) আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে আমরা নিহত দুই শিক্ষার্থীর বাসা মহাখালী ও আশকোনায় যাই।’

প্রতিনিধি দলে ছিলেন– মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান, পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশান উইং) মো. সেলিম মিয়া, পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. মো. আব্দুল মালেক।

গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভারের মুখে জাবালে নূর পরিবহনের তিনটি বাস প্রতিযোগিতা করে যাওয়ার সময় এক বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। তারা হলো– শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল করিম রাজীব ও প্রথম বর্ষের ছাত্রী দিয়া খানম মীম। এসময় আহত হন আরও কয়েকজন শিক্ষার্থী।

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম