তিন শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ২৩:৫০আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২৩:৫৭

সুপ্রিম কোর্ট

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছেন হাইকোর্ট।

কমিটির সদস্যরা হলেন-বুয়েটের  এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের  পরিচালক প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর মো. হাদিউজ্জামান ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ার‌ম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দুর্ঘটনার জন্য কার কতটুকু দায় তা নিরূপণ করে আগামী ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টো দিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম নিহতের ঘটনাও তদন্ত করতে উক্ত কমিটিকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে রুহুল কুদ্দুস কাজল বলেন, তিতুমীর কলেজের ছাত্র দুর্ঘটনায় হাত হারানোর পর মারা যাওয়া রাজীবের ঘটনা তদন্তে গঠিত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকেই আবার রাজধানীর রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছেন। এমনকি আদালত দুই মাসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

এর আগে গত ৩০ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থী নিহত দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের পরিবারকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে বাস জাবালে নূরের মালিককে এই টাকা দিতে বলা হয়েছে। একইসঙ্গে বাসচাপায় আহতদের চিকিৎসার সকল ব্যয় বহন করতে জাবালে নূরের মালিক ও বিআরটিএ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একইসঙ্গে যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। এ ছাড়াও কোন যোগ্যতার ভিত্তিতে বিআরটিএ বাস-ট্রাক চালকদের লাইসেন্স প্রদান করে তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।

এর আগে গত ৩ এপ্রিল দুই বাসচালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হন তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হাসান। ওই ঘটনায় দুই বাসের চাপে হাত কাটা পড়ে তার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর গত ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সে রিটের শুনানি নিয়ে আদালত রাজিবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন এবং বাসের দায় নিরূপণে কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। 

আর গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মিম ও আব্দুল করিম নিহত হন। বিষয়টি আদালতের নজরে আনা হলে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে আদালতে রিট দায়ের করতে বলা হয়। সেই রিটের শুনানি নিয়ে কমিটি গঠন করে রাজধানীর এই তিন শিক্ষার্থীর বিষয়ে তদন্ত করতে কমিটি গঠন করেন হাইকোর্ট।

 

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম