‘ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ০৪:৫৫আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৪:৫৯

আহত ফয়সাল মাহমুদের পাশে যাত্রী অধিকার আন্দোলন হামলা করে আন্দোলন দমানোর চেষ্টা না করে ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে স্বেচ্চাসেবী সংগঠন যাত্রী অধিকার আন্দোলন।

বুধবার (১ আগস্ট) রাজধানীর দনিয়া এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমে ট্রাকের নিচে চাপা পড়ে চিকিৎসাধীন শিক্ষার্থী ফয়সাল মাহমুদকে দেখতে গিয়ে যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল সাংবাদিকদের একথা বলেন।

বুধবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান সংগঠনটির গবেষণা সেলের প্রধান নাজমুস সাকিব, সদস্য আবদুল্লাহ আল নোমান, আবদুর রহিম প্রমুখ।

এসময় কেফায়েত শাকিল বলেন, ‘গণপরিবহন ব্যবস্থা সংস্কার করে নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এটা পুরো নগরবাসীর আন্দোলন। এ আন্দোলনে পুরো নগরবাসীর সমর্থন রয়েছে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা এতটাই খারাপ হয়েছে যে, মানুষ এদের থেকে মুক্তি চায়। তারা নিরাপদ গণপরিবহন চায়। যার বহিপ্রকাশ এ জনআন্দোলন।’

তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আর জনগণের নেই। এটা নিয়ন্ত্রণ করছে একদল সন্ত্রাসী। রাজধানীবাসী এদের থেকে মুক্তি চায়। কিন্তু শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না নিয়ে, উল্টো তাদের ওপর হামলা করতে দেখে আমরা অবাক হচ্ছি। যা প্রমাণ করছে সরকার জনদাবির এ আন্দোলনকে হামলা করে বন্ধ করতে চায়। আমরা শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি এবং দ্রুত তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম