ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ০১:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০১:৪৭

ইউজিসি উচ্চশিক্ষা ক্ষেত্রে মৌলিক গবেষণা ও প্রকাশনায় অবদান রাখায় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষককে স্বর্ণপদক দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব শিক্ষকদের মধ্যে ২০১৬ সালের জন্য নির্বাচিত ১৮ জন এবং ২০১৭ সালের জন্য ১৬ জনকে এ পদক দেওয়া হবে।
বৃহস্পতিবার (২ আগস্ট) ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত ‘ইউজিসি অ্যাওয়ার্ড অ্যাডভাইজরি কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বৈঠকে জানানো হয়, আগামী সেপ্টেম্বরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত থেকে শিক্ষকদের হাতে স্বর্ণপদক তুলে দিতে সম্মতি জানিয়েছেন বলেও জানানো হয় ওই বৈঠকে।

ইউজিসি সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে প্রবর্তিত হয় ‘ইউজিসি অ্যাওয়ার্ড’ নামে এই সম্মাননা দেওয়া শুরু হয়।  বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দিতে দেওয়া এই সম্মাননার নাম পরবর্তীতে ‘ইউজিসি স্বর্ণপদক’ করা হয়।

সম্মাননার জন্য নির্বাচিত শিক্ষকরা প্রত্যেকে সনদ ও স্বর্ণপদক পাবেন। এছাড়া বইয়ের জন্য ৫০ হাজার এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা সম্মানী পাবেন।

/এসএমএ/জেজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম