শিক্ষার্থীদের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৮, ১৭:১১আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৭:৫৫

 



শিক্ষার্থীদের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগ (ভিডিও)

একজন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশির একপর্যায়ে ওই আরোহী শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিনতাইচেষ্টার অভিযোগ আনেন। ঘটনাটি ওই মোটরসাইকেল আরোহী নিজেই ভিডিও করেন। তবে ভিডিওটি পোস্ট করা হয়েছে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আবদুল্লাহর ফেসবুক ওয়ালে। ঘটনাটি কোথায় ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থীর ছবি তুলছিলেন ওই মোটরসাইকেল আরোহী। এ সময় আরোহীকে বলতে শোনা যায়, ‘ছবি ওঠাও। ব্রাদার তুমিও আমার ছবি ওঠাও। মোটরসাইকেল ছিনতাই করতেছে। মোটরসাইকেলের কাগজ নাই। এই মোটরসাইকেলের বয়স দুই সপ্তাহ হইছে। কাগজ নাই বলে তোমরা মোটরসাইকেলের চাবি নিয়ে যাচ্ছ। বলছে যে মোটরসাইকেলটা নিয়ে যান। তুমি বলছো এ কথা।’
শিক্ষার্থী: ‘না আমি এ কথা বলিনি।’
আরোহী: ‘বলেছো। দিস ইজ নট দ্য ওয়ে অব মুভমেন্ট। আমিও ছাত্র ছিলাম দুই বছর আগে। আমি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র। এই ব্যাটা জগন্নাথে পড়ছি দুই বছর হয়নি।’
শিক্ষার্থী: ‘আমরা ন্যায়সঙ্গত যেটা সেটাই বলছি। আপনি মোটরসাইকেল দাঁড় করাননি কেন?’
আরোহী:  ‘এই আজকে তোমরা ছাত্র। কালকে তোমরা পুলিশে আসবা। তোমরা সন্ত্রাসীদের মতো আন্দোলন করতেছিলা। তুমি বলেছো, এই মোটরসাইকেলটা ধর ধর। এটা বলোনি?’
শিক্ষার্থী: ‘না আমি এটা বলিনি।’
শনিবার (৪ আগস্ট) সপ্তম দিনের মতো রাজধানীর রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। তবে তারা সড়ক অবরোধ করেননি। মোড়ে মোড়ে তারা যানবাহনের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখছেন।
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র্যা ডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের নিশ্চয়তা ও শিক্ষার্থীদের চাপা দিয়ে ‘হত্যা’র বিচারসহ নয় দফা দাবিতে রাজধানীতে আন্দোলন করে আসছে।

 

/জেইউ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম