নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে এই মশাল শুরু হয়৷ পরে কলাভবন, ডাকসু ভবন,কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে মিছিলটি টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ৷
সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাই ৷ হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে৷ আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে ৷ নৌমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷'
সমাবেশে উপস্থিত ছিলেন— ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব কুমার দাসসহ আরও অনেকে।








