বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: চালক ও হেলপারসহ চারজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ১৩:২২আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৩:২৪

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: চালক ও হেলপারসহ চারজন রিমান্ডে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর মামলায় জাবালে নূরের দুই বাসচালক ও দুই হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ আগস্ট ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। তারা হলেন, এনায়েত হোসেন (৩৮), সোহাগ আলী (৩৫), রিপন হোসেন (৩২) ও জোবায়ের (৩৬)।
এর আগে ৩১ জুলাই তদন্ত কর্মকর্তা মামলার সঠিক তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু ওই দিন আবেদনের সঙ্গে মামলার কেস ডকেট (সিডি) না আনায় বিচারক রিমান্ড শুনানির জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেন। এদিকে গত ১ আগস্ট জাবালে নূরের বাস চালক মাসুম বিল্লাহ’র সাতদিনের রিমান্ড এবং ২ আগস্ট জাবালে নূরের বাস মালিক শাহাদাত হোসেনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ২৯ জুলাই, কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুতগতির জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসচাপায় ঘটনাস্থলেই মারা যায় দুইজন। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন।

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম