শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ১৭:০৪আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৯:০৮

ড. শহিদুল আলম প্রখ্যাত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি অ্যাক্টে  মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫।
ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে সোমবার (৬ আগস্ট) বিকালে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

মামলায় ফেসবুকে গুজব ও উসকানি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
রমনা থানার ডিউটি অফিসার এসআই নিশাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করছে। আসামিকে কোর্টে নেওয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। ’

এর আগে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ফটোসাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলা করা হবে।

তিনি বলেন, ‘আমি ডিবি কর্মকর্তার সঙ্গে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা দেবে। শহিদুল নাকি তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ করেছে। তারা গ্রেফতারের বিষয়টিও স্বীকার করেছে। তবে তার অপরাধের বিষয় আমাকে কিছু তারা বলেনি।’

উল্লেখ্য, রবিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
পাঠশালার ভাইস প্রিন্সিপাল তানভির মুরাদ তপু বাংলা ট্রিবিউনকে বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অজ্ঞাত লোকেরা তুলে নিয়ে গেছে।

/এআরআর/এসটি/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম