সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন পুলিশের ৪ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ০০:৩৩আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৪:৩২

সচিব পদমর্যাদায় গ্রেড ১-এ পদোন্নতি পেয়েছেন পুলিশের ৪ কর্মকর্তা। তারা হচ্ছেন সিআইডির অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন, রাজশাহীর সারদা বিপিএ’র প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে মো. আছাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৫ সালে তিনি সহকারী পুলিশ সুপার (বিসিএস) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। চাকরি জীবনে পুলিশ সুপার হিসেবে সুনামগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় এবং ডিআইজি হিসেবে খুলনা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, ঢাকা রেঞ্জ ও হাইওয়ে রেঞ্জে দায়িত্ব পালন করেছেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনজীর আহমেদ ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি পুলিশ সুপার হিসেবে কিশোরগঞ্জে, উপ-কমিশনার হিসেবে ডিএমপি (উত্তর) বিভাগে, প্রধান প্রশিক্ষক হিসেবে পুলিশ একাডেমিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এআইজি হিসেবে পুলিশ সদর দফতরে, টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ডেন্ট হিসেবে,পুলিশ সদর দফতরে ডিআইজি (ফাইন্যান্স) হিসেবে, ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশন্স) হিসেবে পুলিশ সদর দফতরে এবং পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন মিশনেও অংশ নিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড ১-এর চারটি সুপার নিউমারারি পদ (অবসর, অপসারণ কিংবা অন্য কোনও কারণে বিলুপ্তির শর্তে) অস্থায়ীভাবে মঞ্জুর করা হয়েছে। উল্লিখিত কর্মকর্তাদের অবসর, অপসারণ, বদলি কিংবা অন্য যেকোনও কারণে পদগুলো শূন্য হলে তাৎক্ষণিকভাবে পদগুলো বিলুপ্ত হবে।

/জেইউ/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম