বিমানের কার্গো শাখায় আর্থিক অনিয়ম তদন্তে কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ০৫:০৮আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ০৫:১০

বিমান কার্গো কমপ্লেক্স, শাহজালাল বিমানবন্দর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো শাখায় চার্জ আদায়ে অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ আগস্ট) গঠন করা এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সিভিল এভিয়েশন) জনেন্দ্র নাথ সরকারকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া কমিটিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছেপ্রতিনিধিদের নাম চেয়ে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ নিরীক্ষায় বিভিন্ন সময়ে কার্গো শাখায় নন-শিডিউল ফ্রেইটারের কাছ থেকে ইনবাউন্ড-আউটবাউন্ড কার্গো হ্যান্ডলিং চার্জ আদায়ে অনিয়ম পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ২০০৮ সাল থেকে সংশ্লিষ্টরা এই খাত থেকে অর্থ আত্মসাত করেছে।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক সাংবাদিকদের জানিয়েছেন, বিমান বাংলাদেশ রাষ্ট্রীয় সংস্থা, তাই এখানে রাজস্ব ক্ষতির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়ার সুযোগ নেই। দোষী প্রমাণ হলে সে যে-ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম