গুজব ছড়ানোর অভিযোগে জুমবাংলার সিইওসহ গ্রেফতার ২

বাংলা ট্রি্বিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১৯:৩৯আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৩৩

দাইয়ান ও ইউসুফ ভুয়া নিউজ প্রচার করে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনকে উসকে দেওয়ার অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার সিইওসহ ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন জুম বাংলার সিইও ইউসুফ চৌধুরী (৪০) ও বুয়েটের শিক্ষার্থী দাইয়ান আলম (২২)। বুধবার রাতে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের এডিসি নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল ইসলাম বলেন, ‘আটকের সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপসহ ফেসবুক আইডি ও গ্রুপগুলো জব্দ করেছে পুলিশ।’ তিনি বলেন, ‘জুম বাংলা অনেক দিন ধরে ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আসছে। ভুয়া নিউজ প্রচার করে সাংবাদিকতার বেসিক ইথিক্সের বাইরে গিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে। চলমান আন্দোলনের সময় সে পুলিশের অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ করে আন্দোলনকে উসকে দেয়। জুম বাংলার সিইওকে গত ১ আগস্ট দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।’
বুয়েট শিক্ষার্থী দাইয়ান আলম সম্পর্কে নাজমুল ইসলাম বলেন, ‘সে ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে চলমান স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে ভুমিকা রেখেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে গত ৫ আগস্ট রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাবাদ করলে তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে।’

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম