শিশু জিহাদের পরিবার পেলো ক্ষতিপূরণের ২০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ২৩:০৬আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২৩:১০

হাইকোর্ট রাজধানীর শাজাহানপুরে নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের আদেশ অনুসারে তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতায় অবহেলাজনিত কারণে আদালত এ ক্ষতিপূরণ নির্ধারণ করেন। রবিবার (১২ আগস্ট) ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট মামলার রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিম।
তিনি বলেন, ‘আদালতের আদেশের পর জিহাদের বাবা নাসির উদ্দিন এবং মা খাদিজা বেগম উত্তরা ব্যাংকের মতিঝিল শাখায় একটি যৌথ অ্যাকাউন্ট খুলেছেন। ওই অ্যাকাউন্টে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দেওয়া ১০ লাখ টাকার পে অর্ডার এবং রেলওয়ে কর্তৃপক্ষ ১০ লাখ টাকার চেক দিয়েছে। এ বিষয়ে আগামী ১৪ আগস্ট আদালতে মামলাটির তারিখ নির্ধারিত রয়েছে। ওইদিন আমরা বিষয়টি আদালতকে অবহিত করবো।’
শিশু জিহাদ এর আগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাজাহানপুর রেল কলোনিতে একটি খোলা নলকূপের পাইপে পড়ে নিচে তলিয়ে যায় চার বছরের শিশু জিহাদ। এরপর প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে অপারগতা প্রকাশ করে ফায়ার সার্ভিস। এর কিছু পরেই কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করা হয় জিহাদকে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরে এ আদেশের বিরুদ্ধে দুটি পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হলে তা খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

/বিআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান