আসছে আরও ৩ পাবলিক বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ২৩:২৮আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২৩:৩৪

শিক্ষা মন্ত্রণালয়
দেশে বর্তমানে ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিন বিশ্ববিদ্যালয়। অনুমোদনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ তিন বিশ্ববিদ্যালয় স্থাপনে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আইন প্রণয়ন ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের সভায় খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছে। সেটি মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সেটি মন্ত্রিসভায় তোলা হতে পারে। সেখান থেকে অনুমোদন পেলেই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি বিশ্ববিদ্যালয়ের খসড়া মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই তা পাস হয়ে যাবে।’

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম