নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হকের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ০৭:৩৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ০৭:৩৬

নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হকের জামিন পাঁচ লাখ টাকা ঘুষসহ হাতেনাতে ধরা পড়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে জামিন শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

আসামির পক্ষে আইনজীবী শহিদুল ইসলাম জামিন শুনানি করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আলম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুরের আদেশ দেন।

মামলার এজাহার জানা যায়, রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তোঁরা থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ গত ১২ এপ্রিল গ্রেফতার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। ওই ঘটনায় রাজধানীর রমনা থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদি হয়ে মামলা করেন।

/টিএইচ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম