জাতীয় শোক দিবসে সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৯:০৬আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:১৮





বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে বিনা মূল্যে পরীক্ষাও করা হয়েছে। এ কারণে হাসপাতালগুলোতে ছিল রোগীদের উপচে পড়া ভিড়।
দিবসটি পালনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, রক্তদান কর্মসূচি, হাসপাতালগুলোর বহির্বিভাগ ও জরুরি বিভাগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা, আলোচনাসভা, শোক র‌্যালি ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
রাজধানীর রামপুরা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন সুরাইয়া আহমেদ (৪৫)। তিনি বলেন, ‘আজ বিনা মূল্যে টিকিট পেলাম। আবার চিকিৎসকও ছিল। ভালোভাবেই রোগী দেখেছে।’
কোনও অসঙ্গতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একটু ভিড় বেশি ছিল। তাছাড়া কোনও অসুবিধা হয়নি।’
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 
দিবসটি উপলক্ষে সব কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া ছাড়াও রোগীদের ফ্রি টিকেটে চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকেট বিক্রেতা মো. মাজেদুল হক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আমরা ফ্রি টিকেট দিয়েছি। ১ হাজার ৪৮৮টি ফ্রি টিকেট দেওয়া হয়েছে।’
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। দিবসটি উপলক্ষে আমাদের হাসপাতালে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। রক্তদান কর্মসূচি, আলোচনাসভা ও ফ্রি টিকিটে চিকিৎসার ব্যবস্থা করেছি। আজ ১ হাজার ৭৪০ জন রোগী ফ্রি টিকিটে চিকিৎসাসেবা নিয়েছেন।’
বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের হাসপাতালে ফ্রি টিকেটে চিকিৎসা দিয়েছি এবং একই সঙ্গে পতাকা অর্ধনমিত রাখাসহ অন্যান্য কর্মসূচি পালন করেছি।’
দিবসটি পালন উপলক্ষে ৪ হাজার ৪৮২ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। দিবসটি পালন উপলক্ষে এবারই প্রথম বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হলো।
বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিসিন অনুষদে ২ হাজার ৭৮২ জন, সার্জারি অনুষদে ১ হাজার ৫০০ জন এবং দন্ত অনুষদে ২০০ জনসহ মোট ৪ হাজার ৪৮২ জন রোগীকে সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক, চিকিৎসকরা চিকিৎসাসেবা দিয়েছেন।’
সকালে বিএসএমএমইউ’র উন্মুক্ত মঞ্চে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। এ ছাড়া অন্যান্য কর্মসূচিও পালিত হয়েছে।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম